এস.এম.জামাল উদ্দিন শামীমঃ ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের ডেভিল হান্ট অপারেশনে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারী ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহম্মদের তত্বাবধানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি এর তদন্তে প্রাপ্ত আসামী
ত্রিশাল পৌরসভার ০৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: উজ্জ্বল মিয়া ওরফে উজ্জল কসাই (৩৫)কে ত্রিশাল থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সাদা প্রাপ্ত আসামি সহ আরো তিন জনকে গ্রেফতার করা হয়।
সি আর সাজা প্রাপ্ত আসামি বানিয়া ধলা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ সোহেল মিয়া এবং নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলো বইলর মঠবাড়ী এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আশরাফুল ইসলাম ও আশরাফুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ জানান,সাজা প্রাপ্ত আসামি সহ ৪ জনকে গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে শ্রী পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.