মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মাইক্রোবাস।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের মালিক মিজান বলেন,ঈদগাঁও থেকে মাইক্রোবাসটি বিয়ের যাত্রী আনতে পাহাশিয়াখালী যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে গেছে।

তবে এর আগ মুহূর্তে চালক গাড়ি থেকে নেমে যাওয়ায় রক্ষা পেয়েছি। স্টেশনের রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান না থাকায় প্রায় সময় এমন ঘটনা ঘটেছে অনেকের মৃত্যু হয়েছে।
স্টেশন মাষ্টার আব্দুল খায়েম বলেন ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ট্রেনের ইঞ্জিন বগির আংশিক ক্ষতি হয়েছে।
দুপুর ১২টা ৩০ মিনিটের সময় ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদগাঁওতে পৌঁছে এবং ঈদগাঁও থেকে দুপুর ১ টার সময় ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে।
আরও পড়ুন দিনাজপুরে জনগনের নিরাপত্তা দেয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.