রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে পৌর এলাকার মাষ্টার বাড়ী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলেই মোটরসাইকেল চালক মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.