নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে ধানুয়া কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। সঞ্চালনায় ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক উদ্দীন ভূঞা, নরসিংদী জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূইয়া প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.