মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরীঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ২টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উম্মে হাফছা(১৮) একই এলাকার সাংবাদিক আব্দুল হামিদের কন্যা।
আব্দুল হামিদ জানান, তার কন্যার স্বামীর নাম মেহেদী হাসান (২২)। সে দুপুরের দিকে হঠাৎ ঘরে ঢুকে ছুরিকাঘাত করে উম্মে হাফছাকে। এসময় মেয়ের মা পারভীন আক্তার এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
এসময় ঘটনাস্থলেই নিহত হন উম্মে হাফছা। পরে পারভিন আক্তারকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানান আব্দুল হামিদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইঁয়া বলেন, এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযুক্ত স্বামী মেহেদী হাসান (২২) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে বলে জানান উম্মে হাফছার বাবা আব্দুল হামিদ।
আব্দুল হামিদ বলেন, ৮ মাস আগে প্রেমের বিয়ের পর পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের কথা বলায় ক্ষেপে গিয়ে মেহেদি হাসান এমন আচরণ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.