মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরীঃ বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারী উমে প্রু মারমা রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী। রুমেল তঞ্চঙ্গ্যা থানচি উপজেলায় জিপ গাড়ির চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমে প্রু মারমা বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে বাবার বাড়ি রোয়াংছড়ি -রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান, তিনি সকাল সাড়ে ৭টায় শুনেছেন ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারীকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।
হয়ত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে। কে বা কারা গুলি করেছে এলাকাবাসী নিশ্চিত নয় বলে জানান তিনি।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী স্থানীয়দের বরাতে নিশ্চিত করে বলেন, একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন তারুণ্য উৎসব উপলক্ষে বকশিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.