মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারি ও ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক মাদক কারবারি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ইঞ্জিনচালিত বড় একটি ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুতগতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বোটটিকে থামার সংকেত দেন। পরে বোট থেকে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়।
এসময় কোস্টগার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজ করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে বোটটি থেমে যায় এবং অভিজানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা জব্দ এবং ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারীকে আটক করা হয়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.