শ্রী রাম বাবু বর্মনঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাট ও বেগুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১লা জানুয়ারি ২০২৫ তারিখে নতুন পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন মোলামগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান এবং মোলামগাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল রাজ্জাক ও ফারহানা বেগম।
প্রধান অতিথি শামীমা আক্তার জাহান তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব রয়েছে।” তিনি শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালন এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন রাজিবপুরে রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.