বোরহান উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ ২০ ডিসেম্বর শুক্রবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সিফাত আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।
জীবন ও শাহিন নামের দুই সহপাঠী আহত হয় । সিফাত পৌর এলাকার উত্তর দরিয়ার ফকিরপাড়া গ্রামের তুলা সেখের ছেলে।, ইসলামপুর থেকে পোড়ারচর যাওয়ার পথে চর দাঁদনা মোড়ে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জামালপুর যাওয়ার পথে কিশোর সিফাত মারা যায়।
আহত সহপাঠী জীবন ও শাহিন দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ সাংবাদিকদের জানান পোড়ারচরে দুই মোটারসাইকেল সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
আরও পড়ুন সানন্দবাড়ীতে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.