কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা
সিনিয়র স্টাফ রিপোর্টার রামবাবু বর্মনঃ জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান বলেন, “২০২৫ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পাঠদানের গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান এবং আব্দুল্লা আল মামুন। এছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.