নাসিরনগরে চা বিক্রেতার চোখে চাবি ঢুকিয়ে দিল মাদক ব্যবসায়ীরা
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলায় এক চা বিক্রেতার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ফুলপুর বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মো. লাল মিয়া (৫০) ফুলপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায় ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে ফুলপুর বাজারে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মিজান মিয়া ও রঙ্গু মিয়ার ছেলে আবু লালের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাগবিতণ্ডা হয় লাল মিয়ার। একপর্যায়ে লাল মিয়ার ওপরে আক্রমণ করে তারা। তখনই লাল মিয়ার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে লাল মিয়ার ছেলে মো. শাহীন মিয়া বলেন, আমি বাজারে এসে দেখি আবু লাল, মিজানরা আমার বাবার সঙ্গে ঝগড়া করছে। একপর্যায়ে তারা আমার বাবার ওপর আক্রমণ করে। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মিজান আমাকে লাথি দিয়ে খালে ফেলে দেয়। সেখান থেকে উঠে এসে দেখি তারা আমার বাবার চোখে চাবি ঢুকিয়ে দিয়েছে। পরে তারা আমার ওপরও আক্রমণ করে। তারা ইয়াবার ব্যবসা করে। মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় তারা আমার বাবার উপর আক্রমণ করেছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, একজন চা বিক্রেতার চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.