দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক মুহাম্মাদ লিটন ইসলামঃ দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার সুপার মার্কেটের সামনে খানসামা-টেক্সটাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুশিল পাল (৪২)। তিনি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার মোহনপুর । ইউনিয়নের লাটেরহাট বড়হাট গ্রামের হেলপা পালের ছেলে।
জানা যায়, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুশিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাথে থাকা আরও দুজন মোটরসাইকেল আরোহী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। (ওসি)। নজমূল হক বলেন, উক্ত ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত কার্যক্রম চলছে। গাড়ি চালক আটক আছে। অভিযোগ পাওয়া গেলেই নিয়মিত মামলা রুজু করা হবে।
[audio wav="https://www.dashani24.com/wp-content/uploads/2024/12/দিনাজপুর.wav"][/audio]
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.