শেরপুর সীমান্তে পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেফতার-১
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ বোঝাই পৌণে এক কোটি টাকার ১১৮৯ পিস ভারতীয় শাড়ী সহ লিমন সিমসাং(৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪ এস এর পিলারের নিকট থেকে এসব পণ্য সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী সহ একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান,জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.