নাসিরনগরে দুর্ধর্ষ ডাকাত সর্দার আমিনকে গ্রেফতার করেছে পুলিশ
বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আন্তঃজেলা চক্রের ডাকাত সর্দার আমিন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার এস আই মোঃ নূর আলমের নেতৃত্বে একটি বিশেষ চৌকশ দল অভিযান চালিয়ে ৩০ নভেম্বর ২০২৪ রোজ শনিবার অনুমান সকাল ৯ ঘটিকার সময় ডাকাত আমিনকে গ্রেফতার করেছে বলে শনিবার দুপুরে নাসিরনগর থানার পক্ষ থেকে এক সংবাদ বিক্ষপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দুর্ধর্ষ ডাকাত সর্দার আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। সে নাসিরনগর থানার চারটি ডাকাতি ও তিনটি চুরির মামলার প্রধান আসামী। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নাসিরনগর থানার মাধ্যমে আদালতে হস্তান্তরের পক্রিয়া চলমান।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত আমিন মিয়া (৩৫ )সে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের নূরুল হক ওরফে মরা মিয়ার ছেলে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.