নাসিরনগরে হত্যা মামলার আসামী সহ ২ জন গ্রেফতার
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে হত্যা মামলার গ্রেফতারী পরায়ানাভূক্ত আসামী কাজী কাজল মিয়া ও জুয়ারি স্বপন মিয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের নির্দেশক্রমে
১৬ নভেম্বর রাত ২ ঘটিকার সময় থানায় কর্মরত এস আই(নিঃ) মোঃ নূরে আলম, এস আই(নিঃ) নির্মলেন্দু চাকমা, এ এস আই(নিঃ) মোঃ আনিসুজ্জামান, এ এস আই (নিঃ)দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ১৩ নং ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রাম থেকে হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী কাজী কাজল মিয়া, পিতা-কাজী হুছাইন আহম্মদ কে গ্রেফতার করে।
তাছাড়াও রাত সাড়ে ১২ ঘটিকার সময় এস আই(নিঃ) মোঃ কুদ্দুস আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের খালের পাড়ে খোলা আকাশের নীচে জুয়ার বোর্ড বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামসহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কামালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৩) নামে এক জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.