কালাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
শ্রী রামবাবু বর্মন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জয়পুর হাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ শে অক্টোবর ২০২৪ মঙ্গল বার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায় তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, সিএনজি চালক এনামুল হক ও বেলাল উদ্দিন সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, বাস, সিএনজি, অটো বাইকের চালকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ইউএনও মহোদয় চালকদের গাড়ি চালানো বিষয়ে সচেতনতামূলক সু -পরামর্শ দিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.