রুহিয়া থানা ভূমি জরিপ কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি বীরেন্দ্র সম্পাদক আবু বক্কর সিদ্দিক
আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন এলাকার ভূমি জরিপকারকদের নিয়ে একটি ভূমি জরিপ কল্যান সমিতি গঠন করা হয়।
ভূমি জরিপকার বীরেন্দ্র নাথ এর সভাপতিত্বে এবং আবু বক্কর সিদ্দিকির সঞ্চালনায় বক্তব্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ভূমি জরিপ কল্যাণ সমিতির সভাপতি জনাব আলী।
এছাড়াও বক্তব্য রাখেন ভূমি জরিপকারক বঙ্কিম চন্দ্র, আবু সাইদ, আব্দুর রহমান, আহসান হাবীব, আব্দুল জব্বার, পরেশ চন্দ্র, বিনোদ চন্দ্র প্রমূখ।
সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে জেলা কমিটির সভাপতি জনাব আলী ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন।
ভূমি জরিপকারক বীরেন্দ্র নাথ কে সভাপতি এবং আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক ও বঙ্কিম চন্দ্র বর্মনকে কোষাধ্যক্ষসহ ১১ সদস্য নির্বাহী কমিটি এছাড়াও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টাকে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
এ সময় ঠাকুরগাঁও জেলা ভূমি জরিপ কল্যালণ কমিটির সভাপতি জনাব আলী বলেন একতাই শক্তি তাই আমরা যদি সকল সদস্য একতা বজায় রেখে চলি তাহলে সমাজে কোন ভূমি জরিপকারককে কেউ কোন প্রকার বড় কথা বলতে সাহস পাবে না, আর এই জন্য সংগঠনের বিকল্প নেই। তাই আসুন আমরা সকলেই এক সাথে একটি সংগঠনে আবদ্ধ হই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.