ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদকঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের আয়লাতলী গ্রামে এই ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে মুষলধারে বৃষ্টি ও বন্যা চলাকালীন সময়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় চরম বেকায় পড়েছেন প্রবাসীর স্ত্রী।
এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,ওমান প্রবাসী হাফিজ উদ্দিন এর স্ত্রী তার শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। তার এক কন্যা রয়েছে ।
ঐ কন্যাকে বিবাহ দেওয়ায় হাফিজ উদ্দিনের স্ত্রী তার শাশুড়িকে নিয়ে আয়লাতলীর নিজ বাড়িতে থাকেন। প্রবাসীর আপন ভাই গিয়াস উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।
তারই জের ধরে হাফিজ উদ্দিনের স্ত্রী অযুফাকে বাড়ি থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেয় গিয়াস উদ্দিন।মারধর এবং হুমকি ধমকি দেওয়ার কারনে কয়েকদিন বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকতে হয়েছে ।
এ ঘটনার খবর শুনে হাফিজ উদ্দিনের মেয়ে এবং মেয়ের জামাই বাড়িতে আসে। পরে স্থানীয়দের সহায়তায় মিমাংসা করার চেষ্টা করলেও গিয়াস উদ্দিন তা মানতে রাজিনা। হাফিজ উদ্দিন এবং গিয়াস উদ্দিনের মা অভিযোগ করেন,গিয়াস উদ্দিন তাকে ভরনপোষন করেন না,নানানভাবে অত্যাচার করে।
প্রবাসী হাফিজ উদ্দিন বলেন,আমরা প্রবাসে অনেক কষ্টে জীবন যাপন করি,দেশে রেমিটেন্স পাঠাই কিন্তু পরিবারের উপর অত্যাচার শুনে কষ্ট দ্বিগুন হয়ে যায়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন,যেহেতু আপন ভাইয়ের সাথে ঝগড়া নিজেরাই মিমাংষার চেষ্টা করছে তবে মা যদি ছেলের বিরোদ্ধে ভরন পোষন নিয়ে অভিযোগ করে তাহলে আইনগতভাবে যে বিধান রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.