রাণীরবন্দরে ইছামতি ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা
মোঃ ফজলুর রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে, ইছামতি ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন ২০২৪ হয়। আজ রোববার ৬ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে ইছামতি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ইছামতি ডিগ্রী কলেজ এর সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এবং ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নূর এ আলম সিদ্দিকী নয়নের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোখলেছুর রহমান। এসময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে ইছামতি ডিগ্রি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন এবং বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও ইছামতি ডিগ্রি কলেজের দাতা সদস্য গন শিক্ষক বৃন্দুগণ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও কলেজ শাখার শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আতিউর রহমান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.