শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপি সাবেক এমপির খাদ্যসামগ্রী বিতরণ
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুরঃ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০ টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় শনিবার (০৫ অক্টোবর ) উপজেলার সদর, ধানশাইল,মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১ লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন,উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্না প্রমুখ।শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম,আছি এবং থাকবো সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী ও তারেক জিয়ার জন্যে দোয়া কামনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.