ভারতে রাসূল (সা:) এর কটুক্তির প্রতিবাদ মিছিল
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি করায় শেরপুর জেলার নকলায় কটুক্তি কারীর বিচার দাবিতে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।নকলা উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতি আঃ জলিল কাসেমী, সহ সভাপতি মুফতি অলিওল্যাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ ওলিউল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ সায়েদুল ইসলাম, পৌর সভাপতি মুফতি শামসুল হুদা জিহাদী প্রমুখ।শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীর দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.