রানীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলাজা মায়াতে ইসলামী। শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং) দুপুর ১২টায় পৌর শহরে দলটির কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা নায়েবে
আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মিন্নাতুল পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, সেক্রেটারি মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা শাহাজালাল জুয়েল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতেরর সেক্রেটারি মাওলানা রজব আলী। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিগত দিনে তাদের ওপর নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন। তারা তাদের বক্তব্যে বলেন- দীর্ঘ ১৭ বছর আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। সে সময়ে আমরা আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারিনি এবং সাংবাদিকদের সাথেও বসতে পারিনি। আজ আমরা মুক্ত ও স্বাধীনভাবে কার্যক্রম শুরু করেছি।
জেলা নায়েবে আমির তার বক্তব্যে বলেন, আমরা সাম্প্রদায়িক দল নই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোনো ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, নেই। আজ দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যাবতীয় সংস্কার করে তারা যৌক্তিক সময়ে নির্বাচন দেবে। সভায় জামায়াত নেতারা সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমসহ সকল অনুষ্ঠানের বস্তনিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.