যৌথ বাহিনীর অভিযানে ফুলগাজীর আমজাদহাট মীরু চেয়ারম্যান এর ভাই টিপু আটক
বিশেষ প্রতিবেদন॥ ফুলগাজীর আমজাদহাটে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপুকে আটক করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উত্তর তারাকুছা মীরু চেয়ারম্যানের বাড়ী থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।
টিপুকে আটকের সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, যৌথ বাহিনীর অভিযানে আমজাদহাট থেকে টিপু নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এরআগে গত ২মে (বৃহস্পতিবার) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে, আওয়ামী লীগের সাথে সখ্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন টিপুকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
উল্লেখ, আনোয়ার হোসেন টিপু আমজাদহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন মীরুর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ পারভেজ তুহিনের বড় ভাই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.