বান্দরবানে মাটি চাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
মোঃমোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ ২৭ সেপ্টেম্বর ২০২৪ইং.....পার্বত্য জেলার আলীকদমে নিখোঁজের দুই দিন পর আয়ুষ দাশ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আলীকদম উপজেলা সদরের বাজার হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আয়ুষ দাশ (২.৬) ওই (মাছ ব্যবসায়ী) হরি মন্দির পাড়া এলাকার শংকর দাশের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারের পাশে মুরগীর দোকানের সিসি ক্যামেরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।পরিবারের লোকজন জানান, অনেক খোঁজে খবর নেওয়ার পরে না পাওয়ার হতাশ হয়ে ছিলাম। পরে আলীকদম উপজেলাস্থ একটি ঝিরিতে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। নিহত বাবা ও দাদা আলীকদম মাছ বাজারের পুরাতন ব্যবসায়ী এবং খুব নম্র ভদ্র স্বাভাবিক মানুষ। কেনো শত্রুতা করলো আমরা বুঝতেছি না। শিশুটি'কে পরিকল্পিত ভাবে হত্যা তাতে কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.