মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার (৭জুলাই) দুপুরে সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সেইসাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়েনো হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.