রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু’র জামিন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ৬ টার দিকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বাবুর জামিন বাতিল দাবিতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,জিএম ফাতিউল হাফিজ বাবু, নাদিমের স্ত্রী মনিরা বেগম ও নাদিমের কন্যা রাব্বিলা জান্নত প্রমূখ।

উল্লেখ্য,গত রোববার নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর জামিন আদেশ দেন এক হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়া হয়।
জানা গেছে, গত বছরের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। সন্ত্রাসীরা তাঁকে গুরুতর জখম করে ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
জামালপুর নেওয়া হলে সাংবাদিক নাদিমের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
এ ঘটনায় ১৭ জুন নামীয় ২২জনসহ অজ্ঞাতনামা ২৫জনকে আসামী করে মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.