মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর :
সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০ টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।
জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি ও সমমানের ৪ শত ৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৪ শত ২৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করে।
পরীক্ষার মূল কেন্দ্র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজ ছাড়াও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৫ টি কলেজ থেকে এসব পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আশরাফুল কবীর রাসেল,সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
উক্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.