সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য ,জব্দ করলেন চেয়ারম্যান
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাস্তার দুই পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।
খবর পেয়ে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শুক্রবার রাতেই ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বিক্রিকৃত কিছু গাছের গুড়ি গাছের বেপারী রমেশ চন্দ্রর বাড়ি থেকে জব্দ করেন, আরও কিছু গাছের খোঁজ পায়নি চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢোলারহাট থেকে বড়দেশ্বরী বাজার পর্যন্ত এবং পলাশ মাস্টার বাড়ি হতে সন্ন্যাসী পাড়া রাস্তার দুই পাশের প্রায় ২৫ বছরের পুরনো রাস্তার দুইপাশের গাছগুলো ছায়া দিয়ে আসছিল। এ রাস্তায় প্রতিদিন হাজারও মানুষের যাতায়াত।
শুক্রবার (২৮ জুন ) সকালে ২ টি কাঁঠাল গাছ এবং তার দুই দিন আগে একটি কাঁঠাল, একটি বাবলা ও একটি আকাশমনী গাছ নিয়মনীতির তোয়াক্কা না করে ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ওসমান আলী ওহাব এর নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় রফিকুল ইসলাম এবং ২৫ বছর আগের গাছ পাহারাদার বাতাসী বেগম গাছগুলো কর্তন করেন। দুই ধাপে কর্তন করা ৫ টি গাছের মধ্যে শুক্রবারের কাটা গাছের গুড়ি রমেশ চন্দ্রর বাড়ি থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় চেয়ারম্যান।
স্থানীয় একাধিক লোকজন বলেন, দুই দিন আগে মেম্বার ওহাব ও তার সহযোগীদের যোগসাজশে রাস্তার ধারে গাছ কেটে সাবাড় করেছে। অথচ এই গাছ কাটা দেখার বা রোধ করার কেউ নেই। তারা অভিযোগ করে বলেন এরা সুযোগ পেলেই রাস্তার সরকারি গাছ কর্তন করে এবং এর আগে একাধিকবার তারা গাছ কর্তন করেছে।
স্থানীয় বাসিন্দা ভরেন চন্দ্র বলেন, আমরা বাধা দিতে গেলে তারা আমাদেরই দাপট দেখিয়ে গাছগুলো কাটা হয়েছে বলে তারা জানায়। পরে আমরা চলে এসেছি।
একই এলাকার বাসিন্দা নরেন বলেন, রাস্তার দুই পাশে শতশত গাছ ছিল, একে একে সব গাছ চলে যাচ্ছে গাছখেকোদের পেটে।তিনি বলেন এভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে সরকারি গাছ কর্তন করা মোটেও ঠিক হয়নি।
ইউপি সদস্য ওসমান আলী ওহাব বলেন, আমার বিরুদ্ধে যে গাছ কাটার অভিযোগ উঠেছে তা মিথ্যা । কে বা কারা গাছ কেটেছে তা আমি কিছুই জানি না এভাবেই সংবাদ কর্মীদের পাশ কাটিয়ে চলে যায়।
২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, রাস্তার ধারে গাছ কাটা হয়েছে জানার পর এবং ইউএনও স্যারের নির্দেশনায় তিন গাছের গুড়ি জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়েছে কিন্তু দুই দিন আগে কর্তন করা গাছ উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারের তৎপরতা চলছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, আমি সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারি, ঢোলারহাট ইউনিয়নের এক ইউপি সদস্যর নেতৃত্বে কয়েকজন রাস্তার সরকারি গাছ কর্তন করেছে। খবর পেয়ে আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কর্তন করা গাছ উদ্ধারের জন্য বলি এবং কয়েকটি কাটা গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.