রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন)দুপুর ৩ টার দিকে বাট্রাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাজেরা বেগম বাট্রাজোর বীরগাও গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।
জানা যায়, হাজেরা বেগম শ্রীরবর্দী উপজেলার গারামারা এলাকা আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে চাকায় ওড়না জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন ইসলামপুরে মিথ্যা মামলায় দিয়ে হয়রানির অভিযোগে উঠেছে !
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.