আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে কৌশলে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার মোন্নাপাড়া গ্রামের মিহির উদ্দীনের ছেলে আজল হক (৫৭), একই জেলার চন্ডিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে কামরুল ইসলাম হিরু (২৫) ও একই জেলার বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ শাকিল(২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ আসে রাণীশংকৈল থানায়। এরই প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌকস দল ব্যাপকভাবে তদন্ত করতে থাকে।
পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি দল ১১ই জুন গাইবন্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.