হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে ডুবে নূরজাহান (১০৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৫ টার দিকে পুকুরে পাড়ে হাটতে গিয়ে তাঁর মৃত্যু হয়।
তিনি উপজেলার বিলডোরা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের বিলডোরা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, আজ সাকালে মা হাটাচলা করছিলেন, পুকুরে পাড় দিয়ে হাটার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে সাথে দিয়ে হাটার সময় পানিতে দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে মা মারা যায়।
বিলডোরা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের (ইউপি)সদস্য শারাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,মৃত্যু নূরজাহান বেগম বয়স্ক মানুষ,। বেশি বয়স হওয়ায় কিছুটা দিক হাড়া হয়েছিল, তাই পুকুর পাড়ে হাটতে গিয়ে পড়ে যায় পরে আর উঠতে পারেনি।
হালুয়াঘাট থানার এস,আই আলাউদ্দিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি, বৃদ্ধা মানুষ পানিতে পরে মারা গেছে।
অপমৃত্যু মামলা রুজু করে তার পরিবারের আবেদনের ভিতিতে বিনা ময়না তদন্তের লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন রাংটিয়া রেঞ্জের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.