মোঃ হোসেন শাহ ফকির (ইসলামপুর) জামালপুর :
প্রতিনিধি স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামপুর সদর ইউনিয়নে ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০জুন) ভূমি অফিসের আয়োজনে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় উপ সহকারী ভূমি কর্মকর্তা সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
ইউপি মেম্বার রফিকুল ইসলাম রসূলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার সামিউল হক, ইসলামপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সভাপতি ফজলুল হক, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।
আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে হলে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ, সরকারের পাশাপাশি জন সাধারণের সহযোগিতার বিকল্প নাই। স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.