নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
৮ জুন (শনিবার)উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দুপুর ১২ টায় এসিল্যান্ড কার্যালয় হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ভূমি সেবা নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক , শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাধুরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফি কামাল প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৮ জুন থেকে ১৪ পর্যন্ত বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ভূমি অফিস।
আরও পড়ুন ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনামূলক সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.