ঠাকুরগাঁও এর পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু
আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি রনশিয়া গ্রামের ফিরোজ জ্জামানের স্ত্রী।
নিহতের পরিবার জানান, লিপি আক্তার দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে তিনি বাড়ির পাশে ভুট্টার শুকনো গাছ তুলতে যান। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.