মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুে হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন)উপজেলার গণপদ্দী বিহারীরপাড় এলাকায় ঘোড়ামারা নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, গণপদ্দী গ্রামের কৃষক মোতালেব হোসেনের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)।পুলিশ ও নিহতদের স্বজনদের সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে স্কুল থেকে ফিরে দুই ভাই-বোন একসাথে নদীতে গোসল করতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ হয়।
পরে তাদের স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে নদীতে তাদের ভেসে থাকতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। উদ্ধারের পরে দেখা যায় যে, ওই দুই ভাই-বোনের অনেক আগেই মৃত্যুে হয়েছে।
তাদের এহেন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন বকশীগঞ্জে মাদকদ্রব্য সহ গ্রেফতার -৪
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.