শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : "করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়েছে। বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং পরিবেশ,বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ে দিবসের নানা কর্মসূচী পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। র্যালী শেষে
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.