পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেরপুরে
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর ।শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল -আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৪ জুন বিকেল ৪ টার সময়ে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আসন্ন পবিত্র ঈদ-উল -আযহা উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(উপ-সচিব) মুক্তাদিরুল আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য,অতিরিক্ত জেলা পুলিশ সুপার(পদন্নোতি পাপ্ত) মোঃ খোরশেদ আলম,ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ,জেলা প্রশাসনের সরকারি,বেসরকারি কর্মকর্তা, কর্মচারী,জেলার সকল ব্যবসায়ীনেতা,ঈদ উদযাপন কমিটির ইমাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যদিয়ে ঈদ-উল-আযহার সকল কার্যক্রম নির্বিগ্নে সম্পন্ন করতে সকলের মতামতের ভিত্তিতে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.