ঝিনাইগাতী ধানহাটি রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর।আসছে বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে ঘন্টা পর ঘন্টা এতে ধান বিক্রেতা ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।এ দুর্ভোগ লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বন্ড রাস্তা উচু করে সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।২৫ মে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ধানহাটি মোড়ে এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অংশ থেকে অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূ‚মি) মো. আশরাফুল কবির,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শাহ আলম,সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ,সদর ইউপি চেয়ারম্যান মো.শাহাদৎ হোসেন,সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.