শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে-২০২৪ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১২ মে) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত
সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ছানোয়ার হোসেন ছানু।
সভায় জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছেন বলে সকল সদস্যরা ব্যক্ত করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.