মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলাব্যাপী তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্যে নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
২৫শে এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমরী বাজিতখিলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
নামাজ শুরুতেই ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশে এই নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন।
নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
এই নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা মো: আতাউর রহমান।
উক্ত নামাজে স্থানীয় বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার লোকজন অংশ নেন।
আরও পড়ুন শেরপুরে মতবিনিময় সভায় সকল সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি শহিদুল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.