হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজকল্যাণ ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৭০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার চরগোরকপুর নতুন বাজারে সমাজ কল্যাণ ক্লাবের অফিসে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় ৭০ জন অসহায় মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে ছিলো সেমাই, চিনি,নুডলস, পিঠা এবং সাবান।
এসময় চরগোরকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ,সাবেক মেম্বার আলী হোসেন, আওয়ামীলীগ নেতা বীর বাহাদুর সংগঠনের সভাপতি সেলিম আহমেদ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর ঈদ উপলক্ষে গ্রামের অসহায় মানুষদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সামনে আরো বড় পরিসরে অসহায় মানুৃষের পাশে দাড়াঁনোর আশা রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.