মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর জেলা ও চিরিরবন্দর উপজেলাবাসী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে তিনি বলেন, দিনাজপুর জেলা ও চিরিরবন্দর উপজেলা বাসীসহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব, এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জেবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির উৎসব। এই আনন্দ উৎসব কখনো একা করা যায় না। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.