নিজস্ব প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ালেন বিজিডি ফাউন্ডেশন ।
শুক্রবার (৫ এপ্রিল ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া এলাকায় এ ঈদ উপহার বিতরণ করে বিজিডি ফাউন্ডেশন।
বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি)
চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ'লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও মিরপুর আইডিয়াল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংক বাউসি বাঙ্গালী শাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন ,অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর সহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষ এই দ্রব্যমূল্যের বাজারে ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দিত হন, পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য দাবি জানান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিগত কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানটি করোনা কালীন থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার হত-দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে যা আগামী দিনেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন সুবিধাবঞ্চিত শিশুদের রান্না করা খাবারের ব্যবস্থা করলেন জামালপুর উদ্যোক্তা ফোরাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.