নিজস্ব প্রতিনিধি
জামালপুরে অসহায় ও গরিব রোগীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রোগী কল্যাণ সমিতি।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জামালপুর জেনারেল হাসপাতালে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক নারী রোগীদের জন্য একটি শাড়ি ও পুরুষ রোগীদের জন্য একটি লুঙ্গিসহ খাদ্যসামগ্রীর প্যাকেট। প্যাকেটে ছিল এক কেজি সুগন্ধি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, এক কেজি সেমাই, আধা লিটার প্যাকেটজাত দুধ ও ৫০ গ্রাম কিসমিস।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, রোগী কল্যাণ সমিতির সভাপতি হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদা আক্তার আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ডা. তারিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.