
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে।
রবিবার (২৫ মার্চ) রাত ৮.৩০ মিনিটে নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগপুর থানার অফিসার
ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশনায় এসআই আলিমের নেতৃত্বে এসআই মামুন,এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী বুলেটকে আটক করে পুলিশ।
এ সময় বুলেটের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.