আলমগীর হোসেন , ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু ইসলাম (১২) ও কাউসার আলী (০৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চ-িপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত শিশুরা হলেন,গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (১২) ও এই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাউসার আলী (০৮)।
পুলিশ জানায়, দুপুরে কাউসার ও তার চাচাতো ভাই নাঈম (৮) বাড়ির পাশের পুকুরপাড়ে বরই পাড়তে যায়। একপর্যায়ে পুকুরে পড়ে যায় কাউসার। পরে নাঈম তার চাচাতো ভাই রাজুকে ডেকে নিয়ে আসে। রাজু কাউসারকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও ডুবে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন শিশু দুটিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.