দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ ১৭ মার্চ রাতে তারাবিহ নামাজ পড়তে গিয়ে ১৮ মার্চ লাশ মিলল বাড়ির পাশে ভুট্টাক্ষেতে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধিন হারুয়া বাড়ী মধ্যপাড়া গ্রামের সুরুজ্জামানের পুত্র আঃ রাজ্জাক মন্ডল ( ৪২) নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়।
সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের হারুয়া বাড়ি এলাকায় ফজলুল হকের ভুট্টার জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ডাংধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গত রাতে নিহত আঃ রাজ্জাক প্রতিদিনের মতই তারাবিহ নামাজ শেষে তার বাড়ি ফিরছিলেন। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেন।
পরে সোমবাব সকালে বাড়ির পাশে ভুট্টার জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা আঃ রাজ্জাককে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনা স্থলে গিয়ে আঃ রাজ্জাক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.