মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরে মানবাধিকার সংস্থা 'আমাদের আইন' এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শেরপুর সদর উপজেলা কমিটির আয়োজনে শনিবার (১৬ মার্চ) শহরের নিউমার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বাজিতখিলা ইউনিয়নের সাবেক প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান মরহুম আমির আলী সরকার, সদর উপজেলার সাবেক সভাপতি মরহুম মনিরুজ্জামান মনির,গাজীর খামার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবু সাঈদ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা কমিটির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কমিটির চেয়ারম্যান নূর ই আলম চঞ্চল,সাধারণ সম্পাদক নাজমুল আলম,কো-চেয়ারম্যান এড. নূরুল ইসলাম তালুকদার,সদর উপজেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু, ঝিনাইগাতী প্রেশক্লাবের সভাপতি মো.নমশের আলম,আমাদের আইন এর ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,নালিতাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.