বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বিরামপুর শহরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন বা কনটেন্ট উপহার দিয়েছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও আপনারা সকলেই দেখেছেন।মোঃ ফাহিম সরকার বিরামপুর পূর্বপাড়া মহল্লার মোঃ নিজাম সরকারের বড় ছেলে।
করোনার লকডাউনে যখন সকলের ঘরে বন্দী সে সময় সে ঘরে বসে বসে চিন্তা করে কি করবে। একটি ইউটিউব চ্যানেলে তার লেখা গল্পে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম তৈরি করতে থাকে ।
বিরামপুরবাসী তাকে প্রথম থেকে উৎসাহ এবং সাপোর্ট দিয়ে গেছে। বর্তমানে সে তার নিজস্ব বিরামপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কনটেন্ট উপহার দিয়েছেন।
এ ব্যাপারে ফাহিম সরকারের সঙ্গে কথা বলে জানা যায় প্রথম অবস্থায় পরিবারের সকলের সাপোর্ট না করলেও এখন পরিবার আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর সকলেই সাপোর্ট করে। ফাহিম সরকার আরো বলেন তিনি সবসময় তার প্রতিবেদন বা কনটেন্ট এর মাঝে শিক্ষনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। তার ভিডিও গুলো দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেছেন ভিডিওগ্রাফি তার এক ধরনের নেশা জীবনের শেষ পর্যন্ত তিনি দশকের জন্য সুন্দর সুন্দর কনটেন্ট বা প্রতিবেদন তৈরি করতে থাকবেন।তার ইচ্ছা বিরামপুর শহরকে সকলের সামনে তুলে ধরা। এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.