মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার পৌর শহরের ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ি খেলার মাঠে চলাচল করতে প্রসস্থ রাস্তার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। ৯ মার্চ শনিবার বিকেলে শহরের গৌরীপুরস্থ মৈত্রী বাড়ি খেলার মাঠে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী,খেলোয়াড় ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন,এ ঐতিহ্যবাহী মৈত্রী বাড়ি খেলার মাঠটি পৌরসভার বৃহত্তর পশ্চিম এলাকার একমাত্র খেলাধুলা করার স্থান। কিন্তু এ মাঠে যাতায়াতের জন্য কোন প্রসস্থ রাস্তা নেই। যে কারণে এ মাঠে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়না। ভালো কোন অতিথি আসে না এ মাঠে। দর্শক উপস্থিতিও কমে হয়। তাই এখানে একটি প্রসস্থ সড়কের দাবি সকলের।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মেরাজ উদ্দিন,নতুন দিগন্ত ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক উবাইদুর রহমান বাদল, আল আমীন কাজি, খেলোয়াড় জাহাঙ্গীর আলম, শামীম, রেজওয়ান,ইফফাত জাহান ইপ্পি প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.